ফেরত ও সাইজ বদল
ডেলিভারির ৩ দিনের মধ্যে পোশাক না-পরা, না-ধোয়া আর ট্যাগসহ থাকলে ফেরত বা বদল করা যায়। সাইজ বদল বিনামূল্যে, প্রতি অর্ডারে একবার। অর্ডার নম্বর আর কোন সাইজ চান তা হোয়াটসঅ্যাপে জানান, আমরা ব্যবস্থা করব।
যা ফেরত নিতে পারি না
পরা বা ধোয়া জামা, ট্যাগ ছাড়া পোশাক আর কেটে ফেলা আনস্টিচড কাপড়। স্বাস্থ্যবিধির কারণে প্যাক খোলা হলে বেবির জামা ফেরত নিতে পারি না।
গ্যাজেট
ঘড়ি, ইয়ারবাড বা পাওয়ার ব্যাংক ত্রুটি নিয়ে এলে ডেলিভারির ৭ দিনের মধ্যে বদল করে দিই।
ডেলিভারি
সারা বাংলাদেশে ডেলিভারি দিই। ঢাকার ভেতরে ও বাইরের চার্জ কনফার্মের আগে চেকআউটে দেখানো হয়। ডেলিভারিম্যানের সামনে পার্সেল খুলে প্রতিটি পোশাক দেখে নিন।

